পুনরায় চালু হচ্ছে অ্যামাজন শিপিং

২১ আগষ্ট, ২০২৩ ০০:২০  

বিশ্বের শীর্ষ ই-কমার্স জায়ান্ট অ্যামাজন পুনরায় শিপিং পরিষেবা চালু করছে। করোনাকালীন পরিষেবাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। খবর এপি।

বর্তমান বাজারে ফেডএক্স ও ইউনাইটেড পার্সেল সার্ভিসের মতো কুরিয়ার পরিষেবা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে প্রতিষ্ঠানটিকে। এমনটাই নিশ্চিত করা হয়েছে অ্যামাজনের পক্ষ থেকে।

অ্যামাজন জানিয়েছে, অ্যামাজনের নিজস্ব সাইটে অর্ডারকৃত পণ্য বা অন্যান্য সাইটে বিক্রি হওয়া পণ্যগুলো বিক্রেতারা অ্যামাজন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবে। তবে পরিষেবার জন্য যোগ্য হতে ব্যবসাগুলোকে অবশ্যই অ্যামাজনের অধীনে থাকা লাগবে।

ডিবিটেক/বিএমটি